ছয় কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির শেয়ার কেনার জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব দেখা দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো-ওরিয়ন ইনফিউশন, এমবি ফার্মা, এএমসিএল (প্রাণ), বিডিকম, বিআইএফসি এবং নর্দার্ণ জুট।
জানা গেছে, বুধবার এমবি ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬২.৫০ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৯০ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬০৪.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ৪২.১০ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।
এএমসিএলের (প্রাণ) শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৩৩২.৮০ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩৩ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬১.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ২৯.১০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
বিডিকমের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৩৩ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৬.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ৩.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৯.৫০ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ০.৯০ টাকা বা ৯.৪৭ শতাংশ বেড়েছে।
নর্দার্ণ জুটের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ২৬৫.১০ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭৬ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৮৮.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ২৩.২০ টাকা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।
ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৪২৯.৮০ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৬৪ টাকায়। সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৬৭.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানির শেয়ার দর ৩৭.৬০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
কমলো সোনার দাম
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন