ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দিল্লিতে সাবেক মন্ত্রীর স্ত্রীকে বালিশচাপায় খুন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১০:৩৪

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম দিল্লিতে নিজ বাড়িতে খুন হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে তাকে খুন করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পেশায় আইনজীবী কিট্টিকে (৬৮) খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়িতে ধোপার কাজের করত। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে।

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিতপ্রতাপ সিংহ বলেন, মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুজন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে গিয়েছিল রাজু। রাজু দরজার ঘণ্টি বাজালে তা খুলে দেয় কিট্টির গৃহকর্মী। ওই গৃহকর্মীকে একটি ঘরে আটকে রাখে সে। এর পর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় কিট্টিকে হেনস্থাও করা হয়ে বলে দাবি পুলিশের। তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮