ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শান্তির খোঁজেই ৫৩ বার বিয়ে!


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ১:৫০

২০ বছর বয়সে প্রথম বার বিয়ে করেছিলেন। তার পর পেরিয়ে গিয়েছে ৪৩টি বসন্ত। আর এই ৪৩ বছরে মোট ৫৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যারা তাকে চেনেন, তাদের অনেকেই তাকে ডাকেন ‘বহুবিবাহের রাজা’ বলে। আসল নাম আবু আবদুল্লাহ্‌। ৫৩টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহ্‌র অবশ্য দাবি, অনেক হয়েছে, আর না। এ বার বিয়ে করা থামাতে চান তিনি।

সংবাদমাধ্যমে আবদুল্লাহ্‌ জানিয়েছেন, ২০ বছর বয়সে যখন প্রথম বার বিয়ে করেন তখন তিনি ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন। কিন্তু বছর তিনেক পর তার সঙ্গে মতানৈক্য শুরু হওয়ায় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তার পর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হওয়ায় আবার বিয়ে করেন তিনি। এ ভাবেই শুরু। বিয়ে করতে করতে কখন যে অর্ধশতরান পেরিয়ে গিয়েছেন, নিজেই বুঝতে পারেননি আবদুল্লাহ্‌।

৬৩ তে পৌঁছে কিছুটা দার্শনিক আবদুল্লাহ্‌। বলছেন, জীবনে কখনও নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি। মানুষ জীবনে শান্তি ও স্থিতি চায়, সেই শান্তি খুঁজে পেতেই বার বার বিয়ে করার দরকার হয়েছে তার। অধিকাংশ ক্ষেত্রেই সৌদি আরবের মহিলাদের বিবাহ করলেও, বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন আবদুল্লাহ্‌। 

বাইরে গিয়েও কি শান্তি খুঁজে পাচ্ছিলেন না তিনি? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আবদুল্লাহ্‌ বলেন, তিন-চার মাস বিদেশে গিয়ে যাতে ব্যভিচারে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই বিয়ে করে নিতেন তিনি। এই নীতি মেনে এক রাতের জন্যেও বিয়ে করতে হয়েছিল তাকে, স্বীকারোক্তি আবদুল্লাহ্‌র।

সূত্র: আনন্দবাজার অনলাইন

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি