ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ৩:৫৩

অর্থনৈতিক পুনরুদ্ধারে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে।বৃহস্পতিবার এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ তথ্য জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “এই বাজেট সহায়তা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি বাস্তবায়নে সরকারের গৃহীত কর্মসূচিকেও সহায়তা করবে।”

এডিমন গিনটিং বলেন, “বিশ্বব্যাপী অনিশ্চয়তা থেকে আসা বেশকিছু চ্যালেঞ্জ দেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব ফেলেছে। তবে আমি মনে এই পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে পারছে বাংলাদেশ। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্না বলেন, “আমি এ সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট এবং এই ঋণ বন্যা দুর্গত জনগোষ্ঠীর পুনর্বাসনে সহায়ক হবে।”

এ ঋণের সুদের হার সম্পর্কে এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, “আপাতত ০.৫ শতাংশ সুদহার নির্ধারণ করা হয়েছে। ঋণ পরিশোধ করতে হবে ১৫ বছরের মধ্যে এবং এক্ষেত্রে বাংলাদেশ তিন বছরের গ্রেস পিরিয়ডও পাবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর এবং পরিকল্পনামন্ত্রী উভয়ই বলছেন, “ঋণের শর্তাবলী এখনও সুনির্দিষ্ট নয়। বিষয়টি নিয়ে আলোচনা করার পর কিছু পরিবর্তন আসতে পারে।”

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি