ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১১:৪০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বন্দুক সহিংসতার বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্দুক সহিংসতাকে জনস্বাস্থ্যের জন্য মহামারি হিসেবে বিবেচনা করে মোকাবিলা করা সম্ভব হবে। বন্দুক সহিংসতা নিউইয়র্ক অঙ্গরাজ্যের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার কথা অঙ্গরাজ্যবাসীর সঠিকভাবে জানা ও সতর্ক থাকার জন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, নিউইয়র্কের সীমান্তে আগ্নেয়াস্ত্র আটকে দেয়ার জন্য যুদ্ধ ঘোষণা করা হবে। জরুরি অবস্থা জারির ফলে অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে আগ্নেয়াস্ত্রের প্রবেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এই সপ্তাহান্তে শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ৫১টি গুলির ঘটনা ঘটে। তার মধ্যে ২৫টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে নিউইয়র্কের নগরকেন্দ্রে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে সহিংসতায় ব্যবহৃত বন্দুকের অধিকাংশই বাইরের অঙ্গরাজ্য থেকে আসে। যেসব অঙ্গরাজ্যে বন্দুক সংগ্রহ করা সহজ, সেখান থেকে সড়কপথে নিউইয়র্কে দ্রুতই বন্দুক আনা যায়। যার ফলশ্রুতিতে এই ঘোষণা আসলো। 

প্রীতি / প্রীতি

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত