ভারতে শনাক্ত ৪৩ হাজার, মৃত্যু ৯৩০
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৩০ জন। দেশটির করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২১১ জন।
একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৪ লাখে।
গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৫ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯২০ জন।
ভারতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন ৩৬ কোটি ১৩ লাখ মানুষ। চলতি বছরের ১৬ জানুয়ারি দেশটিতে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক