চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৬ কোটি টাকার ১০ কেজি ওজনের ৫৮ টি স্বর্ণের বার উদ্ধার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা নাস্তিপুর সীমান্তে থেকে প্রায় ১০ কেজি ওজনের ৫৮ টি স্বর্ণের বার সহ রকিবুল ইসলাম (৩৮) কে আটক করেছে চুয়াডাঙ্গার ৬ বিজিবি’র সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নান্তিপুর সীমান্ত থেকে এই স্বর্নের চালানটি আটক করা হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক এক সংবাদ সম্মেলন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় নাস্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান নিয়ে ভারতে পাচার করা হবে।চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বারাদী বিওপির হাবিলদার মোঃ জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের নিকট অবস্থান নেয়। বেলা ১১ টার দিকে দর্শনা থানার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। রকিবুল ইসলাম (৩৮) কে একটি মোটরসাইকেলসহ সীমান্তে নিকট আসে । এসময় তাকে চ্যালেঞ্জ করে। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাংলাদেশ সীমান্তের ৫ শ ফুট অভ্যন্তরে মধ্যে তাকে আটক করা হয়।তার মোটরসাইকেলে অভিনব কায়দায় সিটের নিচে ও ইয়ারফিল্টারের ভেতরে গোপনে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করে।
যার আনুমানিক বর্তমান বাজার দরে মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা। বিকালে উদ্ধার স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা করাসহ আটক চোরাকারবারি রকিবুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
Link Copied