ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

করোনায় বিশ্বে আরো ১৩৩০ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১০:২৮

বিশ্বে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটিই কমেছে। এসময়ে এক হাজার ৩৩০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩৩৮ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২৫ হাজার ২৯১ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে।

এ সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬ লাখ ৭৪ হাজার ২৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৯৯৯ জন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে দক্ষিণ কোরিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে জাপান। যুক্তরাষ্ট্রে এ সময়ে ২৪৯ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ১৮ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ৩০ হাজার ৪১১ জন।

এ সময়ে জাপানে ৯৯ হাজার ৫৪৬ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ১৯২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ হাজার ১৭৭ জন এবং সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন। দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৪৩২ জন। মারা গেছেন ৭২ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৪৭০ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৬৬৫ জন।

করোনাভাইরাসের সংক্রমণের বৈশ্বিক তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ২৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৬৪৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৩৯৯ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯২৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ২৫৮ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৫৯০ জন।

রাশিয়ায় একদিনে শনাক্ত ৫৬ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ৯৯ জন। এসময়ে জার্মানিতে ১১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৭৪৯ জন। একদিনে ইতালিতে ৬০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৯৭৩ জন। একদিনে তাইওয়ানে ৫৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ১০ হাজার ৪২৩ জনের এবং সংক্রমিত হয়েছেন ৫৮ লাখ ৪৯ হাজার ৭৪৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মারা গেছেন ১৭ জন এবং শনাক্ত ১ হাজার ৭৯৬ জন; ইরানে মৃত্যু ১৫ জনের এবং শনাক্ত ৬২৪ জন; ইন্দোনেশিয়ায় মৃত্যু ২১ এবং শনাক্ত ২ হাজার ৬৫১ জন; পোলান্ডে ১৭ জনের মৃত্যু এবং শনাক্ত ৫ হাজার ৮৬১ জন; থাইল্যান্ডে মারা গেছেন ১৩ জন এবং শনাক্ত ১ হাজার ১২৫ জন; ফিলিপাইনে মারা গেছেন ৩১ জন এবং শনাক্ত ২ হাজার ১৪১ জন; হংকংয়ে ৬ মৃত্যু এবং শনাক্ত ৮ হাজার ১৮৭ জন; চিলিতে মারা গেছেন ৫১ জন এবং শনাক্ত ৪ হাজার ৪২৩ জন; মেক্সিকোতে ২৬ জনের মৃত্যু এবং শনাক্ত ২ হাজার ৯৪২ জন।

জামান / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি