ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রানীর কফিনের পেছনে হাঁটা মায়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছে : প্রিন্স উইলিয়াম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১০:৫৪

রাজকীয় শোভাযাত্রায় বাকিংহাম প্যালেস থেকে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে শায়িত রাখা হয়েছে রানীর কফিনবন্দি দেহ। রাজকীয় এই শোভাযাত্রা ২৫ বছর আগে প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার স্মৃতি মনে করিয়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রিন্স উইলিয়াম। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রিন্স উইলিয়াম বলেন, দাদির কফিনের পিছনে হাঁটা চ্যালেঞ্জিং ছিল। বারবার তিনি ২৫ বছর আগে মায়ের শেষকৃত্যের ‘কিছু স্মৃতি ফিরিয়ে এনেছেন।‌ ১৯৯৭ সালের সেপ্টেম্বরে মা প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের আগে প্রিন্স উইলিয়াম এবং তার ভাই প্রিন্স হ্যারি ঠিক এইভাবে কফিনের পেছনে হেঁটেছিলেন। ওই ঘটনা অনেকের মনে দাগ কেটেছিল।

প্রিন্স হ্যারি ২০১৭ সালে নিউজউইককে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, মাত্রই আমার মা মারা গেছেন। আর তার কফিনের পেছন পেছন দীর্ঘ সময় ধরে আমাকে হাঁটতে হলো! আমার মনে হয় না, কোনও পরিস্থিতিতেই কোনও শিশুকে এটি করতে বলা উচিত।

বুধবার (১৪ সেপ্টেম্বর) লন্ডনে হাজার হাজার লোক শ্রদ্ধা জানানোর আগে রাজা চার্লস তৃতীয় তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন। মৃত্যুর ছয় দিন পর রানি এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ঘোড়ায় টানা গাড়িতে করে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়। আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির শেষকৃত্যের আগ পর্যন্ত চার দিন তার মরদেহ সেখানে রাখা হবে।

রাজধানীর রাস্তা দিয়ে কফিন নিয়ে যাওয়ার সময় রাজা ও রাজপরিবারের অন্য প্রবীণ সদস্যরা শবযানের পেছনে নীরবে হাঁটেন এবং তারপর ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট কমপ্লেক্সের ১২ শতকের ক্যাভারন্স হলে পৌঁছান। আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। 

জামান / জামান

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি