ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গুয়েতেমালায় কনসার্টে পদদলিত হয়ে ৯ মৃত্যু, আহত ২০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৩৫

দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে পদদলিত হয়েছে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গুয়েতেমালার কোয়েটজাল্টেনাঙ্গোতে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ২০০কিলোমিটার পশ্চিমে, কোয়েটজাল্টেনাঙ্গোতে ঐতিহ্যবাহী ‘জেলাফার’ উত্সব চলাকালীন একটি কনসার্টের শেষে হাজার হাজার মানুষ বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে নিচে পরে গিয়ে অনেক মানুষ পদদলিত হন। এতে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছে।

ফার্স্ট এইড কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধারকারীরা একটি টুইটে জানিয়েছে, গুয়েতেমালা রেডক্রস এবং উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। মধ্য আমেরিকার দেশটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

করোনার কারণে গত দুই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ থাকার পর এবছর নিজেদের স্বাধীনতা দিবস বিভিন্ন উৎসব ও আয়োজনের মধ্যে দিয়ে উদযাপনের উদ্যোগ নেয় গুয়েতামালা। ১৮২১ সালের ১৫ সেপ্টেম্বর স্পেনের ঔপনিবেশিকদের হটিয়ে দিয়ে স্বাধীনতা অর্জন করে গুয়েতেমালা।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি