রানির কফিন দেখতে ৮ কিলোমিটার লম্বা লাইন
লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে চলছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কফিন একনজর দেখতে প্রায় ৮ কিলোমিটার লম্বা লাইন ছিল। অনেকেই ৯ থেকে ১০ ঘণ্টা অপেক্ষার পর দেখতে পান রানিকে বহনকারি কফিন বলে বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে।
বৃহস্পতিবার বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। রানিকে শেষ শ্রদ্ধা জানাতে অনেকে আবার বুধবার মধ্যরাত থেকে দাঁড়িয়ে রয়েছেন লাইনে। ব্রিটেনের বিভিন্ন জায়গা এমনকি সারা বিশ্ব থেকে দলে দলে লোক এ জন্য লন্ডনে আসছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং স্কটিশমন্ত্রী এলিস্টার জ্যাক। দুই রাজনীতিকই 'রয়েল কোম্পানি অব আর্চারস' এর সদস্য। চার দিনের শ্রদ্ধা নিবেদনের পর ১৯ সেপ্টেম্বর হবে রানির শেষকৃত্য।
যাতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা। এর আগে ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ছাড়া কেউ ভিআইপি মর্যাদা পাবেন না। তা ছাড়া আনুষ্ঠানিকতার নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, জাতীয়ভাবে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। লন্ডনের রাস্তায় থাকবে বিশেষ শোক মিছিল।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান