মোদির মন্ত্রীসভায় আসছে বড় ধরণের রদবদল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় বড় ধরণের রদবদল আসছে। নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টার পর এ ঘোষণা আসতে পারে। এনডিটিভির খবরে বলা হয়, রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মাথায় রেখে এ রদবদল আনতে যাচ্ছেন মোদি।
সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম জানায়, কয়েকজন বিজেপি নেতা প্রথমবারের মতো মন্ত্রীত্ব পেতে পারেন। এদের মধ্যে রয়েছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও। এ ছাড়া গান্ধী পরিবারের সদস্য বরুণ গান্ধীও মন্ত্রীত্ব পেতে পারেন। বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্দিয়া, নারায়ন রানেও পেতে পারেন মন্ত্রীত্ব। লোক জনশক্তি পার্টির (এলজেপি) পশুপতি পরশও মন্ত্রীত্ব পেতে পারেন।
ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে পাওয়া সূত্রে জানা যায়, নতুন মন্ত্রীসভায় আরও বেশি স্থান পেতে পারেন নারীরা। বিশেষ করে যেসব নারী রাজনীতিকের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক