ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, বহু হতাহতের শঙ্কা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ৪:৫৫

চীনের মধ্যাঞ্চলীয় শহর চাংশায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনটি কয়েক ডজন ফ্লোরে আগুন লাগে। এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি।  

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং কয়েক ডজন ফ্লোর ভয়াবহভাবে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।  

প্রতিবেদনে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে চীনের রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন কোম্পানি চীনা টেলিকমের অফিস রয়েছে।  

সিসিটিভি এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, কমলা রংয়ের অগ্নিশিখা ভবনটিতে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।  

চাংশা চীনের হুনান প্রদেশের রাজধানী। শহরটিতে প্রায় ১ কোটি মানুষ বাস করে।  

সূত্র: সিসিটিভি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি