সুদের হার বৃদ্ধি ২০২৩ সালে মন্দা ডেকে আনতে পারে : বিশ্বব্যাংক
বিশ্বজুড়েই চলছে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি। সবমিলিয়ে বাজার ব্যবস্থায় সামঞ্জস্য রাখতে ও মুদ্রাস্ফীতির হার কমাতে যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশই সুদের হার বাড়ানোর পথে হেঁটেছে। তবে সুদের হার বাড়ানোর পরিণতি খুব একটা ভালো হবে না বলেই মনে করছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলছে, সুদের হার এভাবে বাড়ানোর ফলে ২০২৩ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। বিশ্বব্যাংক বলেছে ক্রমবর্ধাম বাজার দরের সাথে পাল্লা দিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো যে হারে সুদের হার বাড়িয়েছে, গত পাঁচ দশকেও তেমনটা দেখা যায়নি।
বিশ্বব্যাংকের দাবি, দামের নাগাল টানতে সুদের হার বাড়ানোর ফলে ঋণ আরও ব্যয়বহুল হয়ে উঠছে। ঋণের খরচ আরও বেড়ে যাওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ধীর গতির হতে পারে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডের সাথে মুদ্রানীতি নিয়ে আলোচনার আগে এমন সতর্কতা দিয়েছে বিশ্বব্যাংক।
১৯৭০ সালের পর এবারই প্রথম সবচেয়ে ধীরগতিতে আগাচ্ছে বিশ্ব অর্থনীতি এমনটা উল্লেখ করে বিশ্বব্যাংক জানিয়েছে, গবেষণায় দেখা গেছে বিশ্বের তিন বড় অর্থনীতি চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ ধীরগতিতে আগাচ্ছে।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান