ইউক্রেনে আবারো গণকবরের সন্ধান, ৪৪০ মরদেহ উদ্ধার
ইউক্রেনের ইজিয়ামের একটি পাইন বনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ৪৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইজিয়াম এপ্রিলে দখল করে নিয়েছিল রাশিয়া। শহরটিকে তারা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহর বেশিরভাগই বেসামরিক নাগরিকদের। সেখানে আরো মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধে সেখানকার বাতাস ভারি হয়ে উঠেছে।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবর উদ্ধার হলো।
তিনি বলেন, বিশ্বের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে চাই। সকলে দেখুক, রাশিয়া কিভাবে যুদ্ধাপরাধ করেছে। এ হত্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।
প্রীতি / জামান
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান