জাতীয় ফুটবল দলে জবি শিক্ষার্থী প্রীতম
কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফার প্রীতিম্যাচের জন্য ঘোষিত জাতীয় ফুটবল দলে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র মাহফুজুর রহমান প্রীতম।
প্রীতিম্যাচ খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। আর সেই দলে তিন গোলরক্ষকের মধ্যে আছেন প্রীতম।
দেশের ক্লাব ফুটবলের অন্যতম দল আবাহনীর গোলপোস্ট সামলান প্রীতম। এর আগে তিনি ২০১৮ সালে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। এইজ লেভেলও নিয়মিত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
ফিফার প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে জবির এ ছাত্র বলেন, আমি এর আগেও মূল একাদশে ছিলাম এবং এইজ লেভেলে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছি। আমার জন্য জাতীয় দলের হয়ে খেলাটা নতুন না হলেও এটা সত্যি যে, মাঝে একটা দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। লাল-সবুজের জার্সি গায়ে দেশের জন্য খেলতে পারাটা অবশ্যই সবসময়ের জন্যই আনন্দের।
আগামী ২২ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা।
এমএসএম / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
Link Copied