সত্যিই কী অসুস্থ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা?
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এমন দাবি করেছেন মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ার পর থেকেই খামেনি সব ধরনের সভা ও জনসম্মুখে আসা বাতিল করেছেন। এই খবরে সূত্রের নাম অবশ্য উল্লেখ করেনি মার্কিন দৈনিকটি।
তীব্র পেটে ব্যথা ও জ্বরের পর খামেনির অন্ত্রের কার্যক্রমে প্রতিবন্ধকতা দেখা দিলে ৮৩ বছর বয়সী এই নেতার অস্ত্রোপচার করা হয়।
তাকে বর্তমানে একদল চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন খামেনি।
সূত্র: নিউইয়র্ক টাইমস
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
Link Copied