ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোদির জন্মদিনে মমতা-রাহুলের শুভেচ্ছা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৩:৩১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদল নেতারা। শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা মোদির ৭২তম জন্মদিন। এ উপলক্ষে অসংখ্য রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন, ওই তালিকায় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রাহুল গান্ধী টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। অন্য দিকে শনিবার টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আরেক কংগ্রেস নেতা শশী থারুর প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তার দীর্ঘজীবন কামনা করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে মোদির দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্য কামনা করেছেন। নেতার জন্মদিন উপলক্ষে বিজেপি দিনব্যাপী বেশ কিছু কর্মসূচিরও আয়োজন করেছে। দলটির সভাপতি জেপি নড্ডা রাজধানী নয়া দিল্লিতে পার্টির সদরদপ্তরে প্রধানমন্ত্রীর জীবন ও নেতৃত্ব নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন।

শুধু দেশের ভেতরেই নয়, বাইরে থেকেও জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন মোদি। জন্মদিনের আগের দিন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের সাইড লাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জন্মদিন উপলক্ষ্যে মোদির মঙ্গল কামনা করেন।

পুতিন বলেন, রাশিয়ার রীতি অনুযায়ী, আমরা কখনোই আগাম শুভেচ্ছা জানাই না। যে কারণে আমি এখন এটা (শুভেচ্ছা জানাতে) পারছি না। কিন্তু আমি আপনাকে জানাতে চাই, আমরা বিষয়টি জানি এবং আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

এছাড়াও মোদীর জন্মদিনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার, নামিবিয়া থেকে আটটি চিতা ভারতের মাটিতে উড়িয়ে এনেছে বিমান। গ্বালিয়ার থেকে বায়ুসেনার কপ্টারে সেই চিতা পৌঁছেছে মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে। ওই চিতাগুলিকে প্রধানমন্ত্রী খাঁচামুক্ত করেন।

অন্যদিকে মোদীর জন্মদিন উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তাছাড়া, ১৬ দিনের একটি ই-নিলামের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার নিলাম হবে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি