ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:৩৪

নেপালের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে শনিবার জানিয়েছেন তারা।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৫টি ঘর মাটিচাপা পড়ে। উদ্ধারকর্মীরা কর্দমাক্ত জঞ্জাল সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন বলে পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানিয়েছেন। নিখোঁজ ১০ জন জঞ্জালের নিচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, উদ্ধার পাওয়া আহতদের কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভূমিধস দেখা যায়। সরকারি হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু ও ১২ জন নিখোঁজ রয়েছে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি