যুক্তরাজ্য আ’লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা বাতিল
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার। তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রক্রিয়া যেখানে চলছে, এর মধ্যে বড় পরিসরে দলীয় সভা করাটা দলীয় সভাপতি সমীচীন মনে করেননি। এ কারণেই সভা বাতিল করা হয়েছে বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেছেন।
দুপুর ২টায় সভা শুরুর কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় সভা বাতিলের খবর জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। লন্ডনের চেশার স্ট্রিটের অট্রিয়াম ভেন্যুতে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকালে সাজিদুর রহমান ফারুক এ প্রতিবেদককে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে সভাটি বাতিলের খবর জানান।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ শনিবার সকাল ৯টার দিকে আলাপকালে দুপুরের সভায় সাংবাদিকদের যোগ দেওয়ার আহ্বান জানান। সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদককে ফোন করে তিনি জানান, আজকের সভাটি হচ্ছে না। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দুপুর ১১টার দিকে জানান, স্থানীয় বাঙালি কমিউনিটির বিশিষ্টজন, দলীয় নেতাকর্মীসহ প্রায় ৭০০ জনের আজকের সভায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের ফিউনারেলের মাঝখানে বড় পরিসরে দলীয় সভা করা দলীয় সভানেত্রী সমীচীন মনে করেননি বলেই সভা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডনে এসে পৌঁছেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায়, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।
প্রীতি / জামান
নারী ভোটার ৪৯ শতাংশ, প্রতিনিধিত্ব ২.৩ শতাংশ
এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের দুই ডিআইজি
নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা উত্তরের মেয়র হবেন সেলিম উদ্দিন : গোলাম পরওয়ার
ডিএনসিসির প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : প্রশাসক
রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা : নিরপেক্ষ তদন্তের দাবি মহিলা পরিষদের
সব ধর্ম ও মতের মানুষ যাতে কথা বলতে পারে সে ব্যাপারে চেষ্টা থাকব
প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯
‘হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
তারেক রহমানের নেতৃত্বে ১৮০ দিন পেরিয়ে জনগণের সরকার
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত