ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ইরানে হিজাব ইস্যুতে তরুণীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১২:৩৬

ইরানে হিজাব আইন ভঙ্গের অভিযোগে এক তরুণীকে আটক করে দেশটির মোরালিটি পুলিশ। কিন্তু ওই তরুণী পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করেন। তরুণীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে এক বিক্ষোভে টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২২ বছর বয়সী মাহশা আমিনিকে আটক করে ইরানের ‘মোরালিটি পুলিশ’। ওই তরুণীর বিরুদ্ধে হিজাব আইন ভঙ্গের অভিযোগ করে পুলিশ। ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি প্রাণ হারান।

ওই তরুণীর প্রাণ হারানো মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে ইরান পুলিশ। যদিও ওই তরুণীর এক আত্মীয় দাবি করেন যে তার আগে হার্টের কোনো সমস্যা ছিল না।

গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হওয়ার পরে কিছু মানুষ চলে যায়, আর কিছু মানুষ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। তারপর তারা গর্ভনর অফিসের সামনে জড়ো হয়। সেখানেও তারা সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। তখন নিরাপত্তা রক্ষীরা টিয়ার গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নিহত ওই তরুণীর সুষ্ঠু বিচারের দাবিতে ইরানের বিভিন্ন মানুষ সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে। দেশটির বিচারবিভাগ একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে নারীদের জন্য হিজাব পরিধান বাধ্যতামূলক। দেশটির মোরাল পুলিশ এই ড্রেস কোড কঠোরভাবে বাস্তবায়ন করে।

কিন্তু গত কয়েক বছর ধরে ড্রেস কোডের নিয়ম বাস্তবায়নে বিভিন্ন মানুষ বিশেষত তরুণীদের সঙ্গে মোরাল পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে কড়া প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা অনেক সময় জোর করে নারীদেরকে পুলিশের গাড়িতে তোলে।

২০১৭ সালে কয়েক ডজন নারী জনসম্মুখে হিজাব খুলে প্রতিবাদ জানান। তখন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি