রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডনে বাইডেন
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন।
প্রতিবেদনে বলা হয়, রবিবার রানি এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি আজ ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এদিন বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এ অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যুক্তরাজ্যে যাচ্ছেন। ইতোমধ্যে অনেকে দেশটিতে পৌঁছে গেছেন।
সূত্র: বিবিসি।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান