এক সপ্তাহ বাড়লো সিডনির লকডাউন
ডেল্টা ভ্যারিয়েন্ট বা করোনা ভাইরাসের ভারতীয় ধরন যাতে আরও বেশি ছড়িয়ে না পড়ে, সে জন্য অস্ট্রেলিয়ার সিডনি শহরে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকার বলছে, উচ্চ সংক্রমন ক্ষমতাসম্পন্ন ডেল্টার বিস্তার ঠেকাতে তারা এ কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির।
নতুন করে করোনা সংক্রমন বাড়ায় গত ২৬ জুন সিডনিতে লকডাউন ঘোষণা করা হয়। এতে শহরটির ৫০ লাখ লোক ঘরে থাকার বাধ্যবাধকতায় পড়েন। সিডনির প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, সিডনিতে বুধবার নতুন করে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তারা বলেন, যেহেতু এখনো ব্যাপক হারে ভ্যাকসিন দেওয়া যায়নি, তাই লকডাউনের আওতায় থাকতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, করোনার টিকা নিয়েছেন - এমন লোকের সংখ্যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া টিকা পাবে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি ছড়িয়েছে সিডনিতেই।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক