ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিউইয়র্কের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ সকাল ৯:১৫

ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন শাসক রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ৯টায় স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। ইউএনজিএর ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির একই দিনে নিউইয়র্ক সময় রাত ১০টা ৩০ মিনিটে নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।

যুক্তরাজ্য ত্যাগ করার আগে, যুক্তরাজ্য সফরের চতুর্থ দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাকিংহাম প্যালেসে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে রাজা তৃতীয় চার্লস অয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডনে পৌঁছান।

এর আগে গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে লন্ডনে প্যালেস অব ওয়েস্টমিনিস্টারে রানীর মরদেহে শ্রদ্ধা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অতিথি ভবন ল্যাংকাস্টার হাউজে যান এবং রানীর সম্মানে খোলা শোক বইয়ে সই করেন প্রধানমন্ত্রী। শোক বইয়ে প্রধানমন্ত্রী বাংলায় শোকবার্তা লেখেন। রানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশের জনগণ, আমার পরিবার ও আমার ছোট বোন রেহানার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করছি।’

রানী দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। জীবনের ৭০ বছর তিনি ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। এ বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে।

২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

একই দিন শেখ হাসিনা জাতিসংষ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি এবং স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি নারী নেত্রীদের ইউএনজিএ প্ল্যাটফর্মেও যোগ দেবেন। ওইদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি।

২১ সেপ্টেম্বর শেখ হাসিনা বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও ইউএন হ্যাবিট্যাটের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের টেকসই আবাসন শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন তিনি ডব্লিউইএফ-এর নির্বাহী পরিচালক প্রফেসর শোয়াব ক্লাউসের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরসি) চ্যাম্পিয়নস মিটিংয়ে যোগ দেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরে পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তিনি কসোভোর প্রেসিডেন্ট ড. ভজোসা ওসমানি-সাদ্রিউ, ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেন্ডোজা এবং রাবাব ফাতিমার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ওপর একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন এবং আইওএম মহাপরিচালক আন্তোনিও ভিটোরিনোর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দেবেন।

পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ আক্কা মোহা সেনা প্যাদেই তেকো হুন সেন এবং আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ এবং করিম খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর যোগ দেবেন প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে নাগরিক সংবর্ধনায়।

জামান / জামান

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

হালাল পণ্যের সনদ দেওয়ার আইনি ভিত্তি পেল ধর্ম মন্ত্রণালয়

অর্থবছরের সময়কাল পরিবর্তনে কর্মপন্থা নির্ধারণে কমিটি

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

নারী ভোটার ৪৯ শতাংশ, প্রতিনিধিত্ব ২.৩ শতাংশ

এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের দুই ডিআইজি

নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা উত্তরের মেয়র হবেন সেলিম উদ্দিন : গোলাম পরওয়ার

ডিএনসিসির প্রধান সড়কে ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে : প্রশাসক

রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা : নিরপেক্ষ তদন্তের দাবি মহিলা পরিষদের

সব ধর্ম ও মতের মানুষ যাতে কথা বলতে পারে সে ব্যাপারে চেষ্টা থাকব

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯