ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

তাজিকিস্তান-কিরগিজস্তান সংঘর্ষে নিহত বেড়ে ৮১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ১২:২৮

গত সপ্তাহের শুরুতে মধ্য এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান-তাজিকিস্তানের সীমান্ত সংঘর্ঘে জড়ায়। দুই পক্ষই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের সীমান্তচৌকি ও আবাসিক এলাকায় আক্রমণ চালায়। কয়েকদিন ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন সেনা নিহত হয়। দুই দেশই রোববার সীমান্তে সংঘর্ষে নিহতদের তালিকা প্রকাশ করেছে। এতে সামগ্রিক মৃতের সংখ্যা কমপক্ষে ৮১ হয়েছে।

তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নারী ও শিশুসহ অন্ততপক্ষে ৩৫ জন মারা গেছেন। এছাড়াও দক্ষিণ-পশ্চিম সীমান্তে সংঘর্ষে আরও ১৩৯ জন আহত হয়েছেন। অন্যদিকে কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সংঘর্ষে ৪৬ জন মারা গেছেন, আহত ১৩০ জনেরও বেশি।

কিরঘিজ কর্মকর্তারা জানিয়েছেন, তারা এক লাখ ৩৭ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছেন। সোমবারের দিনটা তারা শোকদিবস হিসাবে পালন করবেন। গত শুক্রবার দুই দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়। কিন্তু শনিবার থেকে আবার সংঘর্ষ শুরু হয়। দুই দেশের সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে সমস্যা আছে। তাই প্রায়ই তাদের মধ্যে ছোটখাট সংঘর্ষ হয়। আবার দ্রুত তা মিটেও যায়।

শনিবার সংঘর্ষ হলেও অস্ত্রবিরতির সমঝোতা মোটামুটি কাজ করছে। রোববার সীমান্ত শান্ত ছিল বলে কিরঘিজ কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার দিনে সংঘর্ষ হলেও রাতে আর নতুন করে কোনো ঝামেলা হয়নি।

দুই দেশই আগে সোভিয়েত ইউনিয়নে ছিল এবং এখন রাশিয়ার বন্ধু দেশ। দুই দেশের কাছেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুরোধ করেছেন, তারা যেন শান্ত থাকে এবং নতুন করে উত্তেজনা না বাড়ান। পুতিন কিরঘিজের প্রেসিডেন্ট ও তাজিকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনালাপে পুতিন তাদের "একচেটিয়াভাবে শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সমাধানে পদক্ষেপ নিতে" আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি