ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শাড়িতে মুগ্ধ করলেন ‘রাজমাতা’ রামায়া কৃষ্ণান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৯-২০২২ দুপুর ২:৪৩

‘বাহুবলী’র রাজমাতা ‘শিবগামী’কে এবার দেখা গেল ভিন্ন এক লুকে। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণান শাড়িতে মুগ্ধ করলেন ভক্ত অনুরাগীদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাড়ি পড়া বেশ কিছু ছবি শেয়ার করেছেন রামায়া, যা পছন্দ করেছেন ভক্তরা। শাড়িতে অনন্য লাগছে এই অভিনেত্রীকে, এমনটাই মন্তব্য ভক্তদের। ৫২ বছর বয়সেও গোলাপি রঙের শাড়িতে সকলের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

‘বাহুবলি’ খ্যাত রামায়া দক্ষিণের জনপ্রিয় একজন অভিনেত্রী। বলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। তবে ‘বাহুবলি’ সিনেমা তাকে খ্যাতির চুড়ায় পৌছে দেয়। বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেয়া ‘বাহুবলি’তে রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন এই গুণী অভিনেত্রী।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের একটি রিয়্যালিটি শোয়ের বিচারক হিসাবে কাজ করতে চলেছেন রামায়া কৃষ্ণান। একটি ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স আইকন’ এর বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। গত ১১ সেপ্টেম্বর শো’টির প্রথম পর্ব মুক্তি পেয়েছে। তেলুগু ওটিটি প্ল্যাটফর্ম ‘আহা’তে এই শো প্রচারিত হচ্ছে।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের