বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত
বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ১১৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১৬৬ জন। মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, সোমবার ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৮২ জন। আর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৬০ হাজার ২৩৮ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৯০ জন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন এএবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৯৭২ জন। একইসময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ৫ জন।
একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩১ জন। তাইওয়ানে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৪৯ জন। রাশিয়ায় রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মারা গেছেন ৯১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৪৮৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৯ জন এবং মারা গেছেন ৩৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৮৫১ জনের। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ১০৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান