হাসপাতালে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। গত ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।
টিভি৯ বাংলাকে তনুশ্রী চক্রবর্তী বলেন—‘আমার পাইলোনেফ্রাইটিস হয়েছে। এটি আসলে কিডনির সংক্রমণ। গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছি। আমি এখন আউট অব ডেঞ্জার; অনেকটাই ভালো আছি।’
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পাইলোনেফ্রাইটিস একটি কঠিন সংক্রমণ। রোগীকে অনেকটা কাবু করে দিতে পারে। এই সংক্রমণে জ্বর আসে। যেকোনো সংক্রমণেই যেটা হতে থাকে; সেই সঙ্গে ব্লাড প্যারামিটারে পরিবর্তন লক্ষ্য করা যায়। একই সঙ্গে তলপেটে মারাত্মক ব্যথা অনুভূত হয়। এমন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার