এক সিনেমায় বাপ-বেটা?
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মাম্মতি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পুত্র দুলকার সালমানও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা। তার ঝুলিতেও জমা রয়েছে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা।
তবে বাপ-বেটাকে কখনো এক সিনেমায় দেখা যায়নি। এদিকে জোর গুঞ্জন উড়ছে, ‘বিলাল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা! এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বাপ-বেটা দু’জনেই!
অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন দুলকার সালমান। মুখ খুললেও বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন এই নায়ক। যা গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে। দুলকার সালমান বলিউড লাইফ ডটকমকে বলেন—‘‘বিলাল’ সিনেমায় বাবার সঙ্গে অভিনয় করব—এ গুঞ্জন আমিও শুনেছি। কিন্তু জানি না এই খবর কোথায় পেলেন তারা। আমার মনে হয়, এ বিষয়ে সিনেমাটির পরিচালক-চিত্রনাট্যকারের মন্তব্য করাই শ্রেয়। আর ‘বিলাল’ সিনেমায় যদি এমনটা ঘটে, তবে সত্যি এটি ভীষণ আনন্দের হবে।’’
দুলকার সালমান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সীতা রামাম’। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে এটি। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় বক্স অফিসে আয় করেছে শতকোটি রুপি। দুলকার ছাড়াও ‘সীতা রামাম’ সিনেমায় অভিনয় করেছেন— ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানা প্রমুখ।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার