ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৩:২৬

মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এ কম্পন অনুভূত হয়। 

সোমবার রাতে মেক্সিকোর পশ্চিম উপকূলের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

মেক্সিকোর সিটি মেয়র জানান, ভূমিকম্পে রাজধানী জুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

১৯৮৫ ও ২০১৭ সালের এই দিনে দেশটির রাজধানীতে ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে হাজার হাজার মানুষ মারা যান। তাদের স্মরণ করার দিনেই আবার দেশটি ভূমিকম্পে কাঁপলো।  

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি