এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসই’তে
দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর পতন হয়েছে। পতনের মধ্যেও প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২৮৩২ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৫৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ডিএসইতে ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৫৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৫০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৩৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৮২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ১০৬টির। দিন শেষে সিএসইতে ৪৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
প্রীতি / প্রীতি
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
কমলো সোনার দাম
ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে
তোপের মুখে এলপিজি আমদানিকারক ও বিইআরসি
খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন