ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখের যে অভ্যাসে বিরক্ত গৌরী 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৪:১০

বলিউডের আলোচিত দম্পতির মধ্যে অন্যতম শাহরুখ খান ও গৌরি খান। তরুণ বয়সে ভালোবেসে বিয়ের পর এখনো অটুট তাদের বন্ধন। তিন সন্তানকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছেন এই দম্পতি। করণ জোহরের আলোচিত শো ‘কফি উইথ করন’র সপ্তম সিজনের অতিথি হয়ে এসেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সেখানে গৌরী জানিয়েছেন স্বামীর এক অভ্যাসের কথা। যে অভ্যাসে বিরক্ত তিনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে করণ তার ইনস্টাগ্রামে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের পর্বটির প্রোমো শেয়ার করেন। সেখানে করণকে বলতে শোনা যায়, ‘অসাধারণ এই নারীরা এসেছেন কিছু বিষয় ফাঁস করার জন্য। ’প্রমোতে করণ গৌরী খানকে প্রশ্ন করেন, ‘মেয়ে সুহানা খানকে ডেটিংয়ের ব্যাপারে কী পরামর্শ দেবেন?’ জবাবে গৌরী বলেন, ‘একসঙ্গে যেন কখনো দু’জন ছেলের সঙ্গে প্রেম না করে। ’

শাহরুখের যে অভ্যাসে বিরক্ত সে বিষয়ে গৌরী জানান, বাড়িতে পার্টি হলে অতিথিদের নিচে নেমে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন শাহরুখ। অনেক সময় সেখানেই দীর্ঘ আড্ডা জুড়ে দেন। তখন পার্টির অতিথিরা শাহরুখকে খুঁজতে শুরু করেন। 

শাহরুখের কাণ্ডে মনে হয়, বাড়িতে নয়, পার্টি হচ্ছে রাস্তায়। ’গৌরী ছাড়াও ‘কফি উইথ করন’র এই পর্বে আছেন চাঙ্কি পান্ডের স্ত্রী ভাবনা পান্ডে ও সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর। জানা যায়, আসছে ২২ সেপ্টেম্বর রাত ১২টায় ডিজনি প্লাস হটস্টার দেখা যাবে এই পর্বটি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের