ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিশ্বে প্রতি ৪ সেকেন্ডে ১ জন ক্ষুধায় মারা যাচ্ছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২২ বিকাল ৫:০

বিশ্বে প্রতি চার সেকেন্ডে একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। মঙ্গলবার দুই শতাধিক বেসরকারি সংস্থা (এনজিও) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাগুলো, ‘সর্পিল বৈশ্বিক ক্ষুধা সংকটের অবসানের’ জন্য নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘৭৫টি দেশের সংস্থাগুলো আকাশচুম্বী ক্ষুধার মাত্রায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে এবং এ ব্যাপারে পদক্ষেপের জন্য সুপারিশ করেছে। বিশ্বে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ এখন তীব্র ক্ষুধার্ত, এই সংখ্যা ২০১৯ সালের পর দ্বিগুণ হয়েছে। 

একবিংশ শতাব্দিতে আর কখনো দুর্ভিক্ষ হতে দেওয়া হবে না বলে বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও, সোমালিয়ায় দুর্ভিক্ষ আরও একবার আসন্ন। বিশ্বজুড়ে, ৪৫টি দেশে পাঁচ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।’

এনজিওগুলো জানিয়েছে, প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে বলে অনুমান করা হয়েছে। সেই হিসেবে প্রতি চার সেকেন্ডে একজন ক্ষুধায় মারা যাচ্ছে।

চিঠিতে স্বাক্ষরকারী ইয়েমেন ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এলজাবালি বিবৃতিতে বলেছেন, ‘এটি অত্যন্ত খারাপ যে, কৃষি ও ফসল কাটার সব প্রযুক্তির সাথে আজ আমরা ২১ শতকের দুর্ভিক্ষের কথা বলছি। এটি একটি দেশ বা একটি মহাদেশের কথা নয় এবং ক্ষুধার কখনোই একটি কারণ থাকে না। এটি সমগ্র মানবতার অবিচার সম্পর্কে।’
  

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি