প্রকাশ্যে ছেলের ছবি, নাম কী রাখলেন সোনম?
কিছুদিন আগে মা হয়েছেন সোনম কাপুর। অবশেষে সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন এই বলিউড অভিনেত্রী।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সোনম ও আনন্দ আহুজার সন্তানের এক মাস পূর্ণ হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই উপলক্ষে ছেলের ছবি প্রকাশ করেন এই দম্পতি। ছবিতে দেখা যায়, হলুদ রঙের পাঞ্জাবি পরেছেন আনন্দ আহুজা।
আর একই রঙের সালোয়ারে সোনম। স্ত্রীর কপালে চুমু দিচ্ছেন আনন্দ। তার কোলে তাদের সন্তান। সেও হলুদ রঙের কাপড়ে মোড়া। ছবির ক্যাপশনে ছেলের নামও জানিয়েছেন সোনম। তাদের ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। পাশাপাশি এই নামের ব্যাখ্যাও জানিয়েছেন। তাদের মতে, এই নামের মাঝেই নিহিত বায়ুর শক্তি ও সাহস। এছাড়া তাদেরকে প্রার্থনা ও শুভেচ্ছা জানানোর জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এই জুটি।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার