‘আরআরআর’ কিংবা ‘কেজিএফ ২’ নয়, ভারত থেকে অস্কারে অন্য সিনেমা
‘আরআরআর’ এবং ‘কেজিএফ ২’ সিনেমা দুটি এ বছর ভারতসহ বিশ্ব বাজারে দাঁপিয়ে ব্যবসা করেছে। দুটি সিনেমার ইনকামই হাজার কোটি টাকার উপরে। সেই দুটিকে পেছনে ফেলে ভারত থেকে অস্কারে যাচ্ছে পরিচালক প্যান নলিনের গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো’। ২০২৩ সালের অস্কারের প্রাথমিক তালিকায় নির্বাচিত হয়েছে সিনেমাটি।
আগেই আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম কুড়িয়েছে ‘ছেল্লো শো’। আগেই সমগ্র বিশ্বজুড়ে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন প্যান নলিন। পরিচালকের ছেলেবেলার স্মৃতি উঠে এসেছে সিনেমাটিতে। গুজরাটের গ্রামের এক কিশোর এই সিনেমার নায়ক। তার স্বপ্ন রঙিন সেলুলয়েডে উজ্জ্বল তারকা হওয়ার। কিন্তু বাস্তবটা পুরোই ভিন্ন। সেই স্ট্রাগলের গল্পই উঠে এসেছে সিনেমায়।
মঙ্গলবার ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয় ‘ছেল্লো শো’ সিনেমাটিই আগামী বছর অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হতে চলেছে। তারপর থেকেই উচ্ছ্বাসে ভাসছেন পরিচালক থেকে শুরু করে সিনেমাটির অভিনেতা-অভিনেত্রীরা।
‘ছেল্লো শো’ সিনেমাটির ইংরাজি নাম ‘লাস্ট ফিল্ম শো। ‘সামাজিক, অর্থনৈতিক চাপের সঙ্গে নিদারুণ লড়াইয়ের পরেও কীভাবে লালিত হয় সিনেমার স্বপ্ন? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন পরিচালক প্যান নলিন। সিনেমার প্রতি ভালোবাসা তো আছেই, সেইসঙ্গে চিত্রনাট্যে উঠে এসেছে সিনেমার নায়ক মাত্র ৯ বছরের একটি ছেলের প্রতিনিয়ত লড়াইয়ের রোজনামচা।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার