না ফেরার দেশে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আর নেই। তার বয়স হয়েছিল ৫৮। গত ১০ অগস্ট জিমে শরীরচর্চা করার সময় তার হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর থেকেই হাসপাতালে ছিলেন। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্যটি জানা গেছে।
ভারতের মধ্য প্রদেশের একটি মধ্যবিত্ত পরিবারে রাজু শ্রীবাস্তবের জন্ম। তার বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। ছোটবেলা থেকেই মিমিক্রি করতেন রাজু। পরে টেলিভিশনের জনপ্রিয় একটি কমেডি শো থেকে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। নিজস্ব ভঙ্গিমায় কৌতুক পরিবেশন করে সকলের প্রিয় হয়েছিলেন।
পরবর্তী সময়ে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’ (রিমেক), ‘আমদানি আঠানি খারচা রুপাইয়া’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। ছোটপর্দার অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর তৃতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া ভারতের উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন রাজু শ্রীবাস্তব।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার