আংশিক সৈন্য সংযোজন শুরু করার ঘোষণা পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সকালে জাতিরে উদ্দেশ্যে এক ভাষণে আংশিক সৈন্য সংযোজনের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে বুধবার আংশিক সৈন্য সংযোজন সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। তিনি ব্যাখ্যা করেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিকবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা বাড়ানো সুপারিশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি। পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চল রাশিয়ার অংশ হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করার একদিন পর পুতিনের ভাষণ আসে।
পুতিন বলেন, আমরা আংশিক সৈন্য সংযোজনের কথা বলছি অর্থাৎ শুধুমাত্র যারা বর্তমানে রিজার্ভে আছেন তারা এবং যারা পূর্বে সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন তাদের একটি নির্দিষ্ট সামরিক বিশেষত্ব এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তিরাই নিয়োগের জন্য মনোনিত হবেন। তিনি প্রতিশ্রুতি দেন যে সক্রিয় দায়িত্বে থাকা সেন্যদের মত তাদের সমস্ত সুবিধা সহ অতিরিক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।
জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, তিনি রাশিয়ার ভূখণ্ড রক্ষা করছেন এবং পশ্চিমারা দেশটিকে ধ্বংস করতে চায়। বক্তৃতায় পুতিন কিয়েভকে তার পশ্চিমা মিত্রদের সরাসরি নির্দেশে শান্তি আলোচনা থেকে সরে আসার অভিযোগ এনেছেন। তিনি বলেন, আলোচনার পরিবর্তে, ইউক্রেন সরকার ন্যাটো-প্রশিক্ষিত সৈন্যদের সাথে তার সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে, যাদের মধ্যে অনেকেই নব্য-নাৎসি চরমপন্থী।
ভাষণে পুতিন রাশিয়ায় যুক্ত হতে চার ইউক্রেনীয় ভূখণ্ডে আসন্ন গণভোটের বিষয়েও মন্তব্য করেছেন। অঞ্চলগুলি রাশিয়ার অংশ হবে কিনা তা নিয়ে গণভোট ঘোষণা করেছে, শুক্রবার থেকে ব্যালট শুরু হওয়ার কথা রয়েছে। পুতিন বলেছেন, তার সরকার চারটি গণভোটের ফলাফলকে সম্মান করবে এবং ভোট প্রক্রিয়ার নিরাপত্তা দেবে।
পুতিন জাতির উদ্দেশ্যে একটি টেলিভিশন ভাষণে পশ্চিমকে সতর্ক করে বলেন, যদি তারা ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ বলে অভিহিত করে তবে মস্কো তার সমস্ত বিশাল অস্ত্রাগারের শক্তি দিয়ে জবাব দেবে। তিনি বলেন, যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করব।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান