ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অভিষেক সিরিজে বৃদ্ধার বেশে চমক শুভশ্রীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ২:৭

দীর্ঘ ১১ বছর পর প্রযোজনা সংস্থা এসফিএফ-এর ঘরে ফিরেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তার। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় আসছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। ইন্দুর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। এরইমধ্যে সিরিজে তার লুক প্রকাশ করা হয়েছে। সাদা চুল, কোঁচকানো চামড়ার এক বৃদ্ধার বেশে দেখা গেছে শুভশ্রীকে।

কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই নতুন সিরিজ। আগস্টের শেষ থেকে শুরু হয়েছে শ্যুটিং। তরুণী ইন্দুকে কেন্দ্র করেই গাঁথা হয়েছে এই সিরিজের গল্প। একজন নারীর সংগ্রামের গল্প বলবে এই নতুন সিরিজ।

শুভশ্রী তার ওটিটি অভিষেক নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, ‘সিরিজে আমার চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে। যার ফলে চ্যালেঞ্জও অনেক বেশি। এজন্যেই আমার মনে হয়েছে অভিষেকের জন্য এই সিরিজটিই শ্রেষ্ঠ। ইন্দুবালা জটিল, অনুপ্রেরণামূলক এবং শক্তিশালী একটা চরিত্র। সত্যি বলতে আমি কিছুটা নার্ভাস এবং একই সঙ্গে দারুণ উৎসাহিত’।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের