নারীর পেটে মিলল ৫৫টি ব্যাটারি
ঘটনাটি আয়ারল্যান্ডের ডাবলিনের। সেখানকার সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি হসপিটালে পেটের সমস্যা নিয়ে এসেছিলেন ৬৬ বছরের এক নারী। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর চোখ কপালে ওঠে চিকিৎসকদের! কেননা, এক্স-রে রিপোর্টে দেখা যায়, ওই নারীর পেটে রয়েছে ৫৫টি ব্যাটারি।
বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। তবে কীভাবে ব্যাটারিগুলো ওই নারীর পেট গেল কিংবা কী কারণে তিনি সেগুলো খেয়ে ফেলেছেন তা বলা হয়নি গণমাধ্যমের প্রতিবেদনে। আইরিশ মেডিকেল জার্নালের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যাটারিগুলো তখনও তার পাকস্থলীতে আটকে না যাওয়ায় চিকিৎসকেরা আশা করেছিলেন স্বাভাবিক উপায়ে সেগুলো বের হয়ে যাবে।
ওই নারী প্রথম সপ্তাহে পাঁচটি ‘এএ’ ব্যাটারি বের করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু অন্যগুলো আটকে গিয়েছিল।চিকিৎসকরা বুঝতে পেরেছিলেন, ওজনের কারণে ব্যাটারিগুলো পিউবিক হাড়ের ওপরে ঝুলছে। তখন তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রপচারের পর ৪৬টি ব্যাটারি বের করতে সক্ষম হন চিকিৎসকরা। চারটি ব্যাটারি তার মলাশয়ের ওপরের হাঁড়ে আটকে যায়। পরে চিকিৎসকরা ওই চারটি ব্যাটারিকে মলদ্বারে নিয়ে আসতে পেরেছিলেন। যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় সেগুলো বের হয়ে যায়।
মেডিকেল জার্নালের ওই নিবন্ধের লেখকেরা বলেছেন, পেটের মধ্যে সর্বোচ্চ–সংখ্যক ব্যাটারি গ্রহণের রেকর্ড হতে পারে এটি। জার্নালে সতর্ক করে বলা হয়, ব্যাটারি খাওয়া হলো আত্মহত্যার একটি পদ্ধতি। এতে শরীরে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অস্ত্রপচার করা উচিত বলে ওই প্রতিবেদনে বলা হয়। সূত্র: আইরিশ মেডিকেল জার্নাল, জিওটিভি, হাফপোস্ট, ইকোনমিক টাইমস
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান