ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন আবার খারিজ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ৪:৫৬

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। বুধবার অনুব্রতের জামিনের অনুরোধ খারিজ করেন আসানসোলের সিবিআইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ অক্টোবর। আসানসোল সিজিএম আদালতে ওই শুনানি হবে। খবর আনন্দবাজারের।

বুধবার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তাদের মক্কেল অনুব্রতের জামিনের আবেদন করেন। তাদের যুক্তি ছিল, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্তদেরই জামিন মুওকুফ হয়েছে। এর পর অনুব্রতের শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে জামিনের আবেদন করেন তারা।

অন্য দিকে, সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার বলেন, ‘‘দুটো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রচুর টাকা লেনদেন হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে প্রচুর টাকা দেওয়া-নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে প্রচুর কলেজ তৈরি হয়েছে। এই রাজ্য ছাড়া অন্য রাজ্যেও হয়েছে।’’

সিবিআই জানায়, অনুব্রত এতটাই প্রভাবশালী যে বাইরে বের হলে বিভিন্নভাবে তদন্তের সমস্যা সৃষ্টি করতে পারেন। দুই পক্ষের সওয়াল-জবাবের পর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।

 

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি