‘রিসোর্স অ্যাফিশিয়েন্ট সাপ্লাই চেইন মেজার্স’ স্বীকৃতি অর্জন এনার্জিপ্যাকের
মেটাবিল্ড প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি ‘রিসোর্স এফিশিয়েন্ট সাপ্লাই চেইন মেজার্স’ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ, জ্বালানি ও প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
মেটাবিল্ড, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় সুইচ-এশিয়া প্রোগ্রামের অধীনে একটি ৪ বছর (২০১৬-২০২০) মেয়াদী প্রকল্প। উৎপাদন প্রক্রিয়ায় টেকসই ও রিসোর্স এফিশিয়েন্ট সাপ্লাই চেইন (সরবরাহ শৃঙ্খল) নিশ্চিত করাকে এগিয়ে নিতে এ প্রোগ্রামটি শুরু করা হয়। এই প্রকল্পটির লক্ষ্য ছিল স্থাপনা ও নির্মাণ খাতজুড়ে রিসোর্স এফিশিয়েন্ট উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করা, যেন কর্মক্ষেত্র ও থাকার পরিস্থিতি উন্নত করার পাশাপাশি পরিবেশগত মানোন্নয়ন ঘটানো সম্ভব হয়। প্রকল্পটি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় বাস্তবায়িত হয়।
রিসোর্স এফিশিয়েন্ট মেটাল প্রডাকশনের পাশাপাশি পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিতে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিশ্রুতির জন্য এ স্বীকৃতি পায় এনার্জিপ্যাক।
এ প্রসঙ্গে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ূন রশিদ বলেন, “এনার্জিপ্যাক পরিবারের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। আমরা জ্বালানি এবং টেকসই উৎপাদন প্রক্রিয়ায় এনার্জি ও রিসোর্স-এফিশিয়েন্ট সাপ্লাই চেইন নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি একটি পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশিচতে অন্যদের উৎসাহিত করবে।”
সাদিক পলাশ / সাদিক পলাশ
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে