ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাগদান হল আমির-কন্যা ইরার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ১২:২১

প্রেমে পড়েছিলেন আগেই। এবার সেই প্রেম পরিণতির পথে এক ধাপ এগোল। বাগদান হয়ে গেল বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খানের। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান হল ইরার।

ইরা ও নূপুরের বাগদানের খবরে যারপরনাই খুশি তাদের অনুরাগীরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একে অপরের হাত ধরার খবর দেন দু’জনে। রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হল। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। 

সেখানে দেখা গেছে, ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ (প্রেম নিবেদন) করছেন নূপুর। প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দিলেন শিখারে। সেই সময় হাততালিতে ফেটে পড়ল চারপাশ।

ইতালিতে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেছেন নূপুর। ‘আয়রন ম্যান ইতালি’ শো-তে অংশ নিতে সেখানে গিয়েছেন শিখারে। গত দু’বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। চলতি বছরের ৩১ মে ছিল তাদের প্রেমের দ্বিতীয় বার্ষিকী। ঘটনাচক্রে, আমিরের ফিটনেস কোচ শিখারে। আর তার প্রেমেই হাবুডুবু খেলেন কন্যা ইরা।

আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরার জন্ম ১৯৯৭ সালে। বাবার মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি ইরা। ক্যামেরার পিছনেই তিনি স্বাচ্ছন্দ বোধ করেন। উঠতি পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ইরা। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের