যোগ্যতা প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করেছি : শানায়া কাপুর
বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর এবং মাহীপ কাপুরের কন্যা শানায়া কাপুর তাঁর প্রথম চলচ্চিত্র ‘বেধাড়াক’ এর জন্য প্রস্তুত। তিনি চলচ্চিত্রে তাঁর চরিত্রে অভিনয়ের জন্য দৈনিক ভিত্তিতে কঠোর প্রচেষ্টা করছেন। নিজেকে তৈরি করছেন শক্তভাবেই, এমনটাই জানালেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, বলিউডে অভিষেকের জন্য তিনি দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন।
শৈশবের স্বপ্ন পূরন হচ্ছে তাঁর।
বলিউডে আত্মপ্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে শানায়ার। তিনি নিয়মিত ভক্তবৃন্দের সঙ্গে নিজের ছবিসহ বিস্তারিত তথ্য শেয়ার করেন।
সম্প্রতি জুম টিভিতে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়, শানায়া আবেগপ্রবণ হয়ে বলেছিলেন যে তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি নার্ভাস এবং উত্তেজিত। নার্ভাস কারণ এটি গুরুত্বপূর্ণ এবং আমি সেরা কাজটি করছি। এটি শুধুমাত্র আমার প্রথম চলচ্চিত্র নয়, এটি একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় ক্যারিয়ারের দিকে প্রথম পদক্ষেপ।
আমি উত্তেজিত কারণ আমি শৈশব থেকে দেখেছি এমন একটি স্বপ্ন বাস্তবায়নের দিকে শেষ পর্যন্ত এক ধাপ এগিয়ে গেছি। এটি সব ধরনের আবেগের মিশ্রণ। আমি এটির জন্য অনেক প্রস্তুতি নিয়েছি এবং পুরো ‘বেধাড়াক’ দলের জন্য এটি একটি বিশেষ চলচ্চিত্র। বেধাড়াকের মতো একটি চলচ্চিত্র পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ’
‘বেধাড়াক’ সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। এটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শানায়া কাপুর, লক্ষ্য লালওয়ানি এবং গুরফতেহ পিরজাদা।
সূত্র : পিঙ্ক ভিলা
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার