মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প
ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মেক্সিকোতে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
জানা গেছে, ভূমিকম্পের কারণে মেক্সিকো সিটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। এসময় ভূমিকম্পের সতর্ক সংকেতও বাজানো হয়।
এরপর মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেছেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার।
এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে অন্তত দুই জন নিহত হন।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান