সফলতার এক বছর দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের
পুলিশের দর্শন এবং মূলনীতি হলো অপরাধ দমন এবং অনিয়মকে প্রতিহত করা। এই দর্শন এবং মূলনীতিকে কার্যক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনগণের জন্য নিরাপদ ও স্বাভাবিক রাষ্ট্র গঠন করা পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে পুলিশ হবে জনমুখী।
সেই প্রত্যাশা পূরণে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ থানায় যোগদানের এক বছরের মধ্যে নিজের সততা, মেধা, বিচক্ষণতা কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে দামুড়হুদা উপজেলার সাধারণ মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন।
জানা যায়, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হিসাবে মোঃ ফেরদৌস ওয়াহিদ গত ২২/৯/২০২১ খ্রিঃ তারিখে থানায় যোগদানের পরপরই তার কিছু ব্যতিক্রমী উদ্যোগে পাল্টে যায় দামুড়হুদা উপজেলার দৃষ্টিপট। তিনি প্রকাশ্যে উপজেলা মাসিক সভা ঘোষণা দিয়েই থানাকে সর্বপ্রথম ঘুষ ও দালাল মুক্ত, সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেন।
দামুড়হুদা মডেল থানায় সেবাপ্রার্থী সাধারণ মানুষ যেন কোন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখেন। পুলিশি সেবা কে জনবান্ধব, হয়রানি ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আইনি সেবা দেওয়ার জন্য থানায় খোলা হয়েছে আলাদা আলাদা হেল্প ডেস্ক। যার সুফলও পাচ্ছেন সেবা প্রত্যাশী মানুষ। এখন ওসির সততা অক্লান্ত পরিশ্রমের ফলে দামুড়হুদা মডেল থানায় জিডি কিংবা মামলা করতে,পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সেবা পেতে কোন টাকা লাগে না। সেবা প্রত্যাশী বাঙ্গালী মানুষ এখন পুলিশের কাছে আসতে ভয় পায় না।
দামুড়হুদা মডেল থানার ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, সুন্দর আচারণ ও পেশাদারিত্বের মাধ্যমে আইনগত সেবা প্রদানে দামুড়হুদা মডেল থানা বদ্ধপরিকর। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় বিট পুলিশিং এর মাধ্যমে আইন-শৃঙ্খলা স্বাভাবিক সহ অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে।
গত এক বছরে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের দমন, বিপুল পরিমাণ।ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহণ সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছেন। মানুষের মধ্যে পুলিশের প্রতি শ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে।পুলিশ সুপারের নির্দেশনায় ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদ বিট পুলিশিং কার্যক্রম আরো জোরদার করে দামুড়হুদা উপজেলার মতো সন্ত্রাস ও মাদক কবলিত এলাকা থাকা সত্ত্বেও আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধে অনেকটা সফল হয়েছেন।
এলাকার দীর্ঘ দিনের ভূমি বিরোধ মীমাংসা সহ এলাকার বহু পুরাতন বিভিন্ন সামাজিক সমস্যা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশাদারিত্বে অবদান রাখা বিট পুলিশিং এর মাধ্যমে সমাধান হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন, জুলুমবাজ, চাঁদাবাজি, ভূমিদস্যু , মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। মানুষের মুখে শোনা যায় তার প্রশংসার কথা।
দামুড়হুদা উপজেলার সাধারণ নাগরিকরা বলেন দেশের প্রতিটি থানার ওসি যদি দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের মতো সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে মাদক, চোরাচালান, ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এই দেশ হতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। তিনি কাজ করে যাচ্ছে দায়িত্ববোধের সাথে, যা মানুষকে ভালোবাসার এক অন্যরকম বহিঃপ্রকাশ। এজন্য তিনি ‘সাদা মনের’ পুলিশ হিসেবে ইতোমধ্যে দামুড়হুদা উপজেলার সবার কাছে পেয়েছে গ্রহণযোগ্যতা।
এমএসএম / এমএসএম
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার