ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জালে উঠল দুই মুখ, চার চোখের বিচিত্র মাছ! 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:৪

মাঝেমধ্যেই সমুদ্রের নানা রকম বিচিত্র জীবের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এ বার বিচিত্র দেখতে এক এশিয়ান কার্প মাছ ধরা পড়ল জালে। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়ছে— এমনও মাছ হয়?

ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের কাছে একটি হ্রদ থেকে পাওয়া গেছে দুই মাথা বিশিষ্ট এই আশ্চর্য মাছ। মাছটির দু’টি মুখ এবং ‘চারটি চোখ’ রয়েছে। 

কিছু অংশ দাবি করেছেন, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি দূষিত হওয়ার কারণে মাছের এই দশা। আবার অন্য একটি অংশের দাবি, এটি মাছের শারীরিক বিকৃতি।

মৎস্য বিজ্ঞানীরা অবশ্য দূষণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি যদি দূষিতই হত, তা হলে মাছটি বেঁচে থাকত না। এ ক্ষেত্রে তা হয়নি। তা হলে?

বিজ্ঞানীদের দাবি, শারীরিক বিকৃতির কারণেই এমনটা হয়েছে। গত জুনেই রাশিয়ায় এক মৎস্যজীবীর জালে ‘ড্রাগনের’ মতো দেখতে একটি বিচিত্র মাছ ধরা পড়েছিল। সেই মাছের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়। যদিও পরে জানা যায় যে, কদাকার দেখতে যে প্রাণীটি ধরা পড়েছিল, আসলে সেটি রোমান ফেডোরস্টভ মাছ।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি