ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ফের আফগানিস্তানে মসজিদের কাছে বিস্ফোরণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ বিকাল ৬:৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান এলাকার একটি মসজিদের কাছে বিস্ফোরণে ব্যপক হতাহতে ঘটনা ঘটে। শুক্রবার জুম্মার নামাজের পরপরই এই ঘটনা ঘটে। হতাহতের বিষয়ে এখনো কোনো সরকারি সংখ্যা পাওয়া যায়নি। তবে হাসপাতাল সুত্রের বরাতে এক ইমার্জেন্সি এনজিও টুইট বার্তায় বলেছে, এই বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। এখনও কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগানিস্থানের স্থানীয় সংবাদ মাধ্যম টলো নিউজ। ওয়াজির আকবর খান, বিস্ফোরণের এলাকাটি গ্রিন জোন হিসাবে পরিচিত , যেখানে অনেক বিদেশী দূতাবাস এবং ন্যাটোর অবস্থান রয়েছে, কিন্তু এখন ক্ষমতাসীন তালেবান নিয়ন্ত্রিত এলাকা।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকুরের মতে, মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণ ঘটে এবং নিহতরা বেসামরিক নাগরিক।

নিরাপত্তা বাহিনী কাবুলের বিস্ফোরণস্থলে পৌঁছেছে এবং যান চলাচল বন্ধ করে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা টলোনিউজকে জানান, একটি চৌম্বক বোমার কারণে বিস্ফোরণটি ঘটে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি