ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরিয়ার নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১১:৩০

সিরিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৩ জনে দাঁড়িয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নৌকাডুবির ঘটনার পর মৃত অবস্থায় অন্তত ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, জীবিত উদ্ধার হওয়া আরও ২০জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে। নৌকায় আনুমানিক ১২০ থেকে ১৫০ জন আরোহী ছিল। বর্তমানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাকিদের উদ্ধারে অভিযান চলছে।নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল বলে জানা গেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মতে, সিরিয়ার প্রায় ১৫ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে লেবানন। এছাড়া, লেবাননে বিভিন্ন দেশের আরও ১৪ হাজার শরণার্থী রয়েছে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি