এবার মহাকাশে যাবেন সৌদির নারী
সৌদি আরব আগামী বছর দুই নাগরিককে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে। আর পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে আগামী বছর প্রথমবারের মতো মহাকাশে পৌঁছাবেন সৌদি আরবের একজন নারী। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানায় সৌদি আরবের স্পেস কমিশন। এজন্য দেশটির পক্ষ থেকে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
একটি বিবৃতিতে সৌদি আরবের স্পেস কমিশন বলেছে, “সৌদি নভোচারী প্রোগ্রাম দেশটির ভিশন ২০৩০-এর একটি অবিচ্ছেদ্য অংশ।” অর্থনীতিতে বৈচিত্র আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে দেয় সৌদি আরব।
সৌদি আরব থেকে মহাকাশে প্রথম ভ্রমণকারী ছিলেন দেশটির যুবরাজ সুলতান বিন সালমান। তিনি বিমানবাহিনীর পাইলট ছিলেন। ১৯৮৫ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডিসকভারি মিশনের সাত সদস্যের একজন ছিলেন তিনি। পরে তিনি সৌদি স্পেস কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: গালফ নিউজ
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান