ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ভয়ংকর সংকেত দিচ্ছে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ১২:৪৪

তাইওয়ান ইস্যুতে খুব ভুল ও ভয়ংকর বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছে চীন। ওয়াশিংটনের তাইওয়ানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলেও দাবি করেছে চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যকার ৯০ মিনিটের বৈঠকে চীন তার অভিযোগের কথা সরাসরি জানিয়েছে। শুক্রবার জাতিসংঘের বৈঠকের ফাঁকে তারা এই আলোচনা করেন। 

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মন্ত্রী (ব্লিনকেন) এটা পরিষ্কার করেছেন যে আমাদের দীর্ঘদিনের এক-চায়না নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ওই প্রণালীতে (তাইওয়ান) শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াশিংটন খুব ভুল ও ভয়ংকর বার্তা তাইওয়ানে পাঠাচ্ছে এবং তাইওয়ানের স্বাধীনতা কার্যক্রমকে আরও তরান্বিত করছে; আর এতে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা আরও কমছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ঘটনা এবং এই তরিকায় যুক্তরাষ্ট্রের তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।’

সূত্র: আল জাজিরা

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি